Hi

9:47 am, Tuesday, 20 January 2026

নোয়াখালীতে লাশবাহী অ্যাম্বুলেন্স পড়ে গেল খালে

নোয়াখালীর সোনাইমুড়ীতে একটি লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেছে। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। রোববার (৭ সেপ্টেম্বর) ভোররাতের দিকে উপজেলার চাষিরহাট ইউনিয়নের সোনাইমুড়ী টু কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের চাষিরহাট বাজার সংলগ্ন কচুয়া কান্দি রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলা শহর মাইজদী থেকে ভোররাতের দিকে একটি লাশবাহী অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়। যাত্রা পথে গাড়িটি সোনাইমুড়ী টু কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের চাষিরহাট বাজার সংলগ্ন কচুয়া কান্দি রাস্তার মাথা এলাকায় পৌঁছেলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খালে পড়ে যায়। পরে মরদেহের সাথে থাকা স্বজনেরা স্থানীয়দের সহায়তায় অন্য গাড়িতে করে লাশ নিয়ে ঢাকা চলে যায়।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া বলেন, চালকের চোখে ঘুম থাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সোমবার সকালের দিকে অ্যাম্বুলেন্সটি পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লিখিত কোন অভিযোগ থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল ও অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

পরিবেশনকারীর তথ্য

জনপ্রিয়

যে বিলের পর রিজার্ভ কমে দাঁড়াল ৩০ বিলিয়ন ডলারে

© All rights reserved © Newseason24
কারিগরি সহযোগিতায়ঃ Newseason IT

নোয়াখালীতে লাশবাহী অ্যাম্বুলেন্স পড়ে গেল খালে

আপডেট : 08:42:13 pm, Sunday, 7 September 2025